জর্ডানের রুকবান অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত
https://parstoday.ir/bn/news/iran-i161538-জর্ডানের_রুকবান_অঞ্চলে_ইরানের_ক্ষেপণাস্ত্র_হামলায়_বেশ_কয়েকজন_মার্কিন_সন্ত্রাসী_সেনা_নিহত
পার্সটুডে - ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জর্ডানের রুকবান অঞ্চলে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহতের খবর দিয়েছে।
(last modified 2026-07-21T10:47:15+00:00 )
জুলাই ২১, ২০২৬ ১৬:৪৩ Asia/Dhaka
  • • জর্ডানের রুকবান অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
    • জর্ডানের রুকবান অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

পার্সটুডে - ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জর্ডানের রুকবান অঞ্চলে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহতের খবর দিয়েছে।

আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে  জানিয়েছে, আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে: দূরদর্শী এবং সর্বদা সতর্ক ইসলামী ইরান মার্কিন শত্রুর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান সফলভাবে অব্যাহত রেখেছে এবং ‘অপারেশন নাসর ২’-এর ২৪তম তরঙ্গের ধারাবাহিকতায়, আইআরজিসি-র আকাশ প্রতিরক্ষা বাহিনী জর্ডানের রুকবান অঞ্চলে সন্ত্রাসী ও শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজনকে হত্যা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: মার্কিন যুদ্ধমন্ত্রী, যিনি নিজেও একজন যুদ্ধাপরাধী, এই মৃত্যুগুলোকে বীরের মর্যাদা দিয়েছেন এবং দাবি করেছেন নিহতের সংখ্যা অনেক কম।

বিপ্লবী গার্ডবাহিনী তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, "শত্রুদের জানা উচিত, কোনো জাতির অভিধানেই, উন্নত অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশুদের হত্যাকারী কাপুরুষ সৈন্যরা বীর হিসেবে গণ্য হয় না।"

বিবৃতিতে আরও বলা হয়েছে: "বিশ্বের মুক্তিকামী জনগণ শীঘ্রই এই যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনবে।"

বাহরাইনে আমেরিকান কোম্পানি অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা পরিকাঠামো ধ্বংসের বিষয়ে ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনী আরেকটি বিবৃতিতে জানিয়েছে: "দার খুয়িনের নির্মাণাধীন স্থাপনা এবং বেসামরিক জনগণের উপর শিশু হত্যাকারী আমেরিকান সেনাদের আগ্রাসন ও আক্রমণের জবাবে, আইআরজিসি বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে বাহরাইনে আমেরিকান কোম্পানি অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা পরিকাঠামোতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে।"#

পার্সটুডে/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।