আইআরজিসি'র স্থল বাহিনীর কমান্ডার: আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্বিন্যাস করছি
https://parstoday.ir/bn/news/iran-i161542-আইআরজিসি'র_স্থল_বাহিনীর_কমান্ডার_আমরা_আমাদের_প্রতিরক্ষা_সক্ষমতা_পুনর্বিন্যাস_করছি
পার্সটুডে- আইআরজিসি'র স্থল বাহিনীর কমান্ডার বলেছেন: আন্তঃআঞ্চলিক গতিবিধির ওপর নিবিড় নজর রেখে, আমরা যেকোনো হুমকিকে নিষ্ক্রিয় করার জন্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমাগত পুনর্বিন্যাস ও শক্তিশালী করছি।
(last modified 2026-07-21T15:06:50+00:00 )
জুলাই ২১, ২০২৬ ১৭:৩৯ Asia/Dhaka
  • • আইআরজিসি'র স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি
    • আইআরজিসি'র স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি

পার্সটুডে- আইআরজিসি'র স্থল বাহিনীর কমান্ডার বলেছেন: আন্তঃআঞ্চলিক গতিবিধির ওপর নিবিড় নজর রেখে, আমরা যেকোনো হুমকিকে নিষ্ক্রিয় করার জন্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমাগত পুনর্বিন্যাস ও শক্তিশালী করছি।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, পারস্য উপসাগরের উপকূলীয় এলাকা এবং কৌশলগত দ্বীপপুঞ্জে সরেজমিনে পরিদর্শনের সময় আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি আরও বলেন: নিরবচ্ছিন্ন প্রস্তুতি, বিশেষায়িত প্রশিক্ষণ আইআরজিসি'র স্থল বাহিনীর কমান্ডার ইউনিটগুলোর শক্তিশালী উপস্থিতিই পারস্য উপসাগরের টেকসই নিরাপত্তার প্রধান স্তম্ভ।

ইরানের প্রতিরক্ষা কৌশলে এই এলাকাগুলোর সংবেদনশীল অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন: এই অঞ্চলের সাহসী যোদ্ধারা জিহাদের চেতনা এবং নিরন্তর সতর্ক থেকে শত্রুদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবন্ধকতা তৈরি করেছে।

সমন্বিত প্রতিরক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার ইরানের দ্বীপগুলো রক্ষার জন্য গণপ্রতিরক্ষা নেটওয়ার্কের প্রসার এবং বাসিজ বাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি আরও বলেন: "আল্লাহর রহমতে ও কৃপায়, ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী আগ্রাসী সেনাবাহিনীর যেকোনো অশুভ শক্তির জবাব দিতে প্রস্তুত এবং শহীদ বিপ্লবী নেতা ও ইরানি কমান্ডারদের রক্তের প্রতিশোধ শীঘ্রই নেওয়া হবে।"#

পার্সটুডে/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।