পারমাণু স্থাপনায় হামলা হলে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i161554-পারমাণু_স্থাপনায়_হামলা_হলে_তা_যুদ্ধের_বিস্তার_হিসেবে_বিবেচিত_হবে_ইরান
পার্সটুডে- ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়, তাহলে সেটিকে তারা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচনা করবে।
(last modified 2026-07-22T04:20:03+00:00 )
জুলাই ২২, ২০২৬ ০৫:৪৯ Asia/Dhaka
  • পারমাণু স্থাপনায় হামলা হলে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান

পার্সটুডে- ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়, তাহলে সেটিকে তারা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচনা করবে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও সন্ত্রাসী সেনাবাহিনী এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা এ অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, তার মিত্র ও সমর্থকদের সব ধরনের স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।#

পার্সটুডে/এস এ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।