বেলায়াতি: মার্কিন নেতাদের জুয়ার মূল্য পরিশোধ করছে দেশটির পরিবারগুলো
-
বেলায়াতি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, ১৯৫৩ সালের আগস্টের অভ্যুত্থানের বার্ষিকীর প্রাক্কালে আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং বর্তমানে মার্কিন পরিবারগুলোকে তাদের নেতাদের জুয়ার মূল্য সরাসরি পরিশোধ করতে হচ্ছে।
পার্সটুডে জানিয়েছে, আলী আকবর বেলায়াতি তার সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত পেজে লিখেছেন:
“মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছেন, ট্রাম্প সমুদ্র অবরোধ নিয়ে গর্ব করছেন। অথচ সিনেটর কর্নিন যুক্তরাষ্ট্রের জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বলছেন।
ফার্সি ১৩৩২ সালের ২৮ মোরদাদ (১৯ আগস্ট ১৯৫৩) অভ্যুত্থানের বার্ষিকীর প্রাক্কালে অর্থাৎ ৭৩ বছর পর একটি বাস্তবতা স্পষ্ট হয়েছে, আর তা হলো-আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং আজ মার্কিন পরিবারগুলোকে তাদের নেতাদের জুয়ার মূল্য নগদে পরিশোধ করতে হচ্ছে।”#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।