পাকনেজাদ: গ্রাহকদের কাছে ইরানের তেল সরবরাহ অব্যাহত রয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i162584-পাকনেজাদ_গ্রাহকদের_কাছে_ইরানের_তেল_সরবরাহ_অব্যাহত_রয়েছে
পার্সটুডে- ইরানের তেলমন্ত্রী বলেছেন, ইরানের আঞ্চলিক জলসীমার বাইরে এবং দূর সমুদ্রসীমায় অপরিশোধিত তেল বিক্রির প্রক্রিয়া ও তা ক্রেতাদের কাছে সরবরাহ অব্যাহত রয়েছে।
(last modified 2026-08-27T14:45:28+00:00 )
আগস্ট ২৭, ২০২৬ ২০:৩৬ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ
    ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ

পার্সটুডে- ইরানের তেলমন্ত্রী বলেছেন, ইরানের আঞ্চলিক জলসীমার বাইরে এবং দূর সমুদ্রসীমায় অপরিশোধিত তেল বিক্রির প্রক্রিয়া ও তা ক্রেতাদের কাছে সরবরাহ অব্যাহত রয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে ইরানের সরকারি সম্প্রচার সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের অপরিশোধিত তেল বিক্রি ও সরবরাহের প্রক্রিয়া সম্পর্কে মোহসেন পাকনেজাদ বলেন, বিভিন্ন সময়ে এমন সুযোগ তৈরি হয়েছিল যে, বিক্রি করা তেলের একটি অংশ ক্রেতাদের নির্ধারিত সরবরাহস্থলে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর পরিমাণও ছিল উল্লেখযোগ্য।

ইরানের তেলমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ইরানের আঞ্চলিক জলসীমার বাইরে এবং দূর সমুদ্রে তেল বিক্রি ও ক্রেতাদের কাছে তা সরবরাহের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমরা যে দুটি অবরোধের মধ্যবর্তী সময় পার করেছি, সেই সময়জুড়েও এই প্রক্রিয়া চলমান ছিল।

পাকনেজাদ আরও বলেন, অবরোধের পরও তেল বিক্রির কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রম যেন অব্যাহত রাখা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।#

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।