মার্কিন বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারে হামলা: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i162834-মার্কিন_বিমানবাহী_রণতরী_ও_ডেস্ট্রয়ারে_হামলা_আইআরজিসি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমানবাহিনী (আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স) একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও শিশু-হত্যাকারী’ সেনাবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
(last modified 2026-09-06T14:34:07+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১৩:৪০ Asia/Dhaka
  • আইআরজিসি
    আইআরজিসি

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমানবাহিনী (আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স) একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও শিশু-হত্যাকারী’ সেনাবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, রোববার ভোরে এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়:

“ইসলামি ইরানের জাগ্রত জনগণ; ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমানবাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও শিশু-হত্যাকারী সেনাবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। এসব যুদ্ধজাহাজ ইরানি জাহাজগুলোকে হয়রানি করছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিচ্ছিল।

হামলার ফলে ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর এবং পুনরায় হামলার আশঙ্কায় এই দুই যুদ্ধজাহাজ সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বহু বছর ধরে মিথ্যা অহংকার ও ফাঁপা দাবির মাধ্যমে এই অঞ্চলে দাপিয়ে বেড়ানো আগ্রাসী শত্রু আজ আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হয়েছে যে, মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ হামলার শিকার হয়েছে।

সেন্টকমের পক্ষ থেকে এই অভিযান নিশ্চিত করার বিষয়টি শত্রুর কৌশলগত পরাজয়ের জীবন্ত প্রমাণ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আক্রমণাত্মক সক্ষমতার প্রমাণ।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনী ইরানের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ও সংকল্পবদ্ধ।

ইসলামি জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং সাহসী ইসলামি যোদ্ধাদের নিরবচ্ছিন্ন প্রতিরোধ শত্রুকে তার নোংরা লক্ষ্য অর্জন থেকে বিরত রাখছে।

যদি শত্রুতামূলক ও আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর ও বিধ্বংসী জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছি। প্রতিরোধী ইসলামি ইরানের জনগণের জন্য বিজয় এবং আগ্রাসীদের জন্য পরাজয় ও অনুশোচনাই তাদের অনিবার্য পরিণতি।”**

৩টি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার জবাব

এদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মালিকানাধীন তিনটি তেলবাহী ট্যাংকারে মার্কিন সন্ত্রাসী বাহিনীর হামলার জবাব দিয়েছে।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়:

“বীর ও জাগ্রত প্রিয় ইরানি জনগণ; শনিবার সকালে হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে হতাশ হয়ে মার্কিন সন্ত্রাসী ও আগ্রাসী বাহিনী বর্বরোচিতভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মালিকানাধীন তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর যোদ্ধারা সর্বশক্তিমান আল্লাহর সাহায্য এবং আপনাদের সাহসী জনগণের সমর্থন ও সহযোগিতায় পবিত্র কোরআনের এই আয়াতের নির্দেশনা অনুসরণ করে- ‘যে তোমাদের ওপর সীমালঙ্ঘন করে, তোমরাও তার ওপর ততটুকুই সীমালঙ্ঘন করো যতটুকু সে তোমাদের ওপর করেছে’- হরমুজ প্রণালির অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য এলাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলা চালিয়েছে।

এই পদক্ষেপের পর বিপ্লবী গার্ডের নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থানরত সব জাহাজকে কঠোর সতর্কবার্তা জানাচ্ছে: মার্কিন সন্ত্রাসী বাহিনীর প্রতারণার ফাঁদে পা দেবেন না এবং অনুমোদনহীন জলপথ দিয়ে অতিক্রমের উদ্দেশ্যে কোনো সন্দেহজনক তৎপরতা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।”**

অন্যদিকে, হরমুজ প্রণালির সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা মার্কিন সন্ত্রাসী বাহিনীর একটি রিমোট-নিয়ন্ত্রিত জাহাজ (শামপাদ)-এর ওপরও বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।