উত্তর-দক্ষিণ করিডরের অবকাঠামো উন্নয়নে তেহরান দৃঢ়প্রতিজ্ঞ: ইরানের অর্থমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i162966-উত্তর_দক্ষিণ_করিডরের_অবকাঠামো_উন্নয়নে_তেহরান_দৃঢ়প্রতিজ্ঞ_ইরানের_অর্থমন্ত্রী
পার্সটুডে- কিউবার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, দেশটি আর কখনো উপনিবেশে পরিণত হবে না এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
(last modified 2026-09-10T12:01:07+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৬ ২১:০৩ Asia/Dhaka
  • দুই দেশের মন্ত্রীদের বৈঠক চলছে
    দুই দেশের মন্ত্রীদের বৈঠক চলছে

পার্সটুডে- কিউবার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, দেশটি আর কখনো উপনিবেশে পরিণত হবে না এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

পার্সটুডে জানিয়েছে, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনার উদ্দেশ্যে মস্কো সফররত ইরানের অর্থমন্ত্রী সাইয়্যেদ আলী মাদানিজাদে রাশিয়ার উপ-পরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সংকল্পের কথা বলেন।

বৈঠকে তিনি জানান, রাশিয়ার সঙ্গে উত্তর-দক্ষিণ করিডরের গুরুত্বপূর্ণ রেলপথ রাশত-আস্তারা এর নির্মাণকাজ শিগগিরই শুরু করার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী দিমিত্রি জভেরেভ মস্কোয় ইরানি দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের বিভিন্ন শাখার বর্তমান ব্যবস্থাপনা পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে রাশত-আস্তারা রেলপথ নির্মাণে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি ব্যাখ্যা করেন।

দুই পক্ষই এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের চুক্তি যত দ্রুত সম্ভব স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং চুক্তি বাস্তবায়নের বিভিন্ন শর্ত ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় সরকারি সফরের অংশ হিসেবে ইরানের অর্থমন্ত্রী মস্কোয় মির বিজনেস ব্যাংক পরিদর্শন করেন। রাশিয়ার এই ব্যাংকের শতভাগ শেয়ার ইরানের ন্যাশনাল ব্যাংক বা ব্যাংক মেল্লির মালিকানাধীন।

পরে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে এক যৌথ বৈঠকে তিনি ব্যাংকিং সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের আর্থিক লেনদেন ও সহযোগিতার সর্বশেষ পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।