আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাকচির আলোচনা
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৫:৩৬ Asia/Dhaka
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
পার্সটুডি- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
তাসনিম নিউজের বরাতে পার্সটুডি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বুধবার বেইজিংয়ে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং মতবিনিময় করেন। ফোনালাপে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। এর আগে মঙ্গলবার বেইজিং সফরের সময় আরাকচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গেও বৈঠক ও আলোচনা করেছিলেন।
পার্সটুডে/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ