আজকের ইরানের শক্তি দেশীয় জ্ঞানের ওপর নির্ভরতার ফল: কমান্ডার তালায়ি নিক
-
ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার তালায়ি নিক
পার্সটুডে: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের বিভিন্ন সাফল্যে জনগণের ভূমিকার ওপর জোর দিয়ে বলেছেন, প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের মূল লক্ষ্য হলো ইরানের সর্বাত্মক উন্নয়ন ও শক্তিশালী অবস্থান নিশ্চিত করার উপযুক্ত পরিবেশ তৈরি করা।
ইরানের রাষ্ট্রিয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার তালায়ি নিক গুরুত্বপূর্ণ সময়গুলো অতিক্রম করতে জনগণের ভূমিকা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, জাতীয় ঐক্য ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ এবং ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায়ে ইরানি জাতির বিজয়ের পেছনে ছিল জনগণের উপস্থিতি এবং ঈমান ও অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভরতা। দেশের প্রতিরক্ষায় জনগণের ভূমিকার একটি সুস্পষ্ট উদাহরণ হলো ইমাম খোমেনির (রহ.) জনগণকে প্রতিরক্ষায় সংগঠিত করার নির্দেশ।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দেশীয় সক্ষমতার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে ইরানে এক হাজারেরও বেশি ধরনের দেশীয় পণ্য ও সেবা উৎপাদিত হচ্ছে। এসব পণ্য ও প্রযুক্তির একটি অংশ এখন রপ্তানির সক্ষমতাও অর্জন করেছে।
তিনি বলেন, এসব অর্জন মানবসম্পদ, জ্ঞান, অভিজ্ঞতা এবং জাতীয় সংকল্পে বিনিয়োগের ফল। এর মাধ্যমে প্রমাণিত হয়, নিষেধাজ্ঞা ও বিদেশি চাপ ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির পথ থামাতে পারেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে। তবে একই সঙ্গে দেশের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ যদি ইরানের বৈধ অধিকার ও পরিস্থিতি মেনে নেয়, তাহলে সংঘাতের অবসানের পথ উন্মুক্ত হবে। তবে ইরানের জনগণ তাদের দেশের অধিকার ও স্বার্থ উপেক্ষা করার সুযোগ দেবে না।#
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।