ট্রাম্পের বক্তব্যকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে কড়া বার্তা মোখবের: আগামীতেও ব্যর্থ হবে
পার্সটুডে- ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিশেষ সহকারী মোহাম্মদ মোখবের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ‘অর্থহীন কথা’ বলছেন, তার কোনো গুরুত্ব নেই।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে গিয়ে মাখবর বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো জাতীয় ঐক্য ও সংহতি।
তিনি আরও বলেন, আমাদের যোদ্ধারাও মহান আল্লাহর ওপর ভরসা করে এবং এরপর জনগণের ঐক্য ও সমর্থনের ওপর নির্ভর করে তাদের পথচলা অব্যাহত রাখছেন। ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে মাখবর বলেন, ট্রাম্প যে ‘অর্থহীন কথাবার্তা’ বলছেন, তার কোনো গুরুত্ব নেই। তিনি এখন পর্যন্ত যেমন ব্যর্থ হয়েছেন, ভবিষ্যতেও তেমনি ব্যর্থ হবেন।
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জাতীয় ঐক্য ও জনগণের সমর্থন ইরানের প্রধান শক্তি এবং ট্রাম্প অতীতের মতো ভবিষ্যতেও ব্যর্থ হবেন।
পার্সটুডে/এমবিএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।