ইরানে হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী পালিত
https://parstoday.ir/bn/news/iran-i16384-ইরানে_হযরত_ফাতিমা_মাসুমা_(সা.আ.)'র_পবিত্র_জন্ম_বার্ষিকী_পালিত
ইরানসহ বিশ্বের নানা অঞ্চলে পালিত হয়েছে হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)'র পবিত্র জন্ম-বার্ষিকী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৪, ২০১৬ ১১:৩৮ Asia/Dhaka
  • ইরানে  হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী পালিত

ইরানসহ বিশ্বের নানা অঞ্চলে পালিত হয়েছে হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)'র পবিত্র জন্ম-বার্ষিকী।

আজ থেকে ১২৬৪ চন্দ্র-বছর আগে ১৭৩ হিজরির এই দিনে (১ জিলকদ) জন্মগ্রহণ করেন বিশ্বনবী (সা.)'র আহলে বাইতের সদস্য ইমাম মুসা কাজিম (আ.)'র কন্যা ও ইমাম রেজা (আ.)'র বোন হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)। 

তিনি ২০১ হিজরির ১০ ই রবিউস সানি শাহাদত বরণ করেন ইরানের পবিত্র কোম শহরে। এ সময় তাঁর বয়স ছিল ২৮ বছর।

শাহাদতের ১৭ দিন আগে সভেহ শহরের কাছে তার কাফেলার ওপর হামলা চালানো হলে তিনি আহত হন। বিশ্বনবী (সা.)'র আহলে বাইত ও নবী-বংশের শত্রু আব্বাসিয় শাসকদের লেলিয়ে-দেয়া অনুচররা ওই হামলা চালায়।