সন্ত্রাস নির্মূলে ইরান বিশ্বের মডেল হতে পারে: লারিজানি
-
মানবাধিকার বিষয়ক ইরানের উচ্চতর পরিষদের প্রধান মোহাম্মদ জাভাদ লারিজানি
সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি না করে সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। এই ক্ষেত্রে বিশ্বকে ইরানের মডেল অনুসরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইতালির রাজধানী রোমে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেন্তিলোনির সঙ্গে বৈঠকে মানবাধিকার বিষয়ক ইরানের উচ্চতর পরিষদের প্রধান মোহাম্মদ জাভাদ লারিজানি ইরানকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে অভিহিত করেছেন। যদিও দেশটি কয়েকটি সন্ত্রাস কবলিত রাষ্ট্রের মাধ্যমে ঘেরাও হয়ে আছে। তিনি আরো বলেন, ভাল এবং খারাপ সন্ত্রাসীদের মধ্যে কোনো ধরণের পার্থক্য আছে বলে আমরা বিশ্বাস করি না।আমরা সব ধরণের সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছি।
লারিজানি বলেন, বিশ্ব থেকে পুরোপুরি সন্ত্রাস নির্মূল করতে হলে আন্তর্জাতিক সমাজকে এর বিরুদ্ধে একটি স্বচ্ছ এবং অভিন্ন অবস্থান গ্রহণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে এই ক্ষেত্রে কোনো সফলতা আসবে না বলেও জানান তিনি।এছাড়া, সন্ত্রাসবাদ নির্মূলে অত্যন্ত সচেতনমূলক আন্তর্জাতিক প্রচেষ্টার প্রয়োজন বলে জোর দেন লারিজানি।
তিনি বলেন, 'আমেরিকা ভাল এবং খারাপ সন্ত্রাসীদেরকে আলাদা করছে।কিন্তু ওয়াশিংটনের এই নীতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি, সব ধরণের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। অন্যথায় সন্ত্রাস পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।' সিরিয়ার চলমান সংকট নিরসনে পশ্চিমা দেশগুলোর নীতিরও কড়া সমালোচনা করেছেন মানবাধিকার বিষয়ক ইরানের এ কর্মকর্তা।#
পার্সটুডে/বাবুল আখতার/১৫