ইসরায়েলি সেনাবাহিনীতে সংকট; ১০০ সেনা ঘাঁটি ত্যাগ করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i161826-ইসরায়েলি_সেনাবাহিনীতে_সংকট_১০০_সেনা_ঘাঁটি_ত্যাগ_করেছে
পার্সটুডে- একটি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ১০০ জন ইসরায়েলি সেনা আদেশ অমান্য করে তাদের সামরিক ঘাঁটি ত্যাগ করেছেন।
(last modified 2026-07-31T01:23:05+00:00 )
জুলাই ৩১, ২০২৬ ০৯:৪১ Asia/Dhaka
  • ইসরায়েলি সেনাবাহিনীতে সংকট; ১০০ সেনা ঘাঁটি ত্যাগ করেছে

পার্সটুডে- একটি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ১০০ জন ইসরায়েলি সেনা আদেশ অমান্য করে তাদের সামরিক ঘাঁটি ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার ইসরায়েল হাইয়োম পত্রিকা জানায়, গিভাতি ব্রিগেডের ১০০ সেনা তাদের ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে সাদে তেইমান আটক শিবির ত্যাগ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘাঁটি ছাড়ার সময় ওই সেনারা তাদের অস্ত্রও সেখানে ফেলে রেখে যান।

বিরোধের কারণ বা এ ঘটনার পরিণতি সম্পর্কে ইসরায়েলি গণমাধ্যমটি আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এর আগে ইসরায়েলি সাংবাদিক ও বিশ্লেষকরা এক বিরল মূল্যায়নে বলেছেন, তেল আবিবের দীর্ঘস্থায়ী যুদ্ধনীতির ফলে তাদের সামরিক সক্ষমতা কমেছে, আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সামাজিক বিভাজন গভীর হয়েছে, প্রতিরোধক্ষমতা দুর্বল হয়েছে এবং অভ্যন্তরীণ বৈধতার সংকট দেখা দিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশনের এক বিশেষ প্রতিবেদনে “ইসরায়েল আর আগের সেই ইসরায়েল নয়” শিরোনামে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি যুদ্ধ তাদের সামরিক, রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে এবং আন্তর্জাতিক বৈধতাও কমিয়ে দিয়েছে।#

পার্সটুডে/এস এ/৩১