ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো তৎপরতা চলবে না: অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
-
অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়বিষয়ক উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালির পূর্বাঞ্চল, উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
পার্সটুডে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবির বরাত দিয়ে জানিয়েছে, সাইয়্যারি বলেছেন যে ইরানের নৌবাহিনী বর্তমানে ভালো অবস্থানে রয়েছে এবং দেশটির নৌসদস্যরা হরমুজ প্রণালির পূর্বাঞ্চল, উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে।
তিনি বলেন, ইরানের নৌবাহিনীর সদস্যরা পশ্চিম এশিয়ার অঞ্চলে দৃঢ়তার সঙ্গে অবস্থান করছে। তাঁর ভাষায়, তাদের অনুমতি ছাড়া এসব কৌশলগত জলপথে কোনো ধরনের তৎপরতা চালানো সম্ভব নয়। ইরানের সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, দেশটির স্থল, সমুদ্র ও আকাশ—সব সীমান্তেই নিরাপত্তা পরিস্থিতি ভালো ও স্থিতিশীল রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শক্তির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশটির যে সামরিক সক্ষমতা ও শক্তি রয়েছে, তা আয়াতুল্লাহ খামেনেয়ীর নির্দেশনা ও নীতিনির্ধারণী সিদ্ধান্তের ফল।#
পার্সটুডে/এমবিএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।