ইরানে ড্রোন প্রদর্শনী শুরু, রয়েছে গণিমতের ড্রোনও
-
ড্রোন প্রদর্শনী
ইরানে আজ থেকে শুরু হয়েছে পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রদর্শনী। এতে বিভিন্ন সময় আটককৃত আমেরিকা- ইসরাইলের ড্রোনসহ বিদেশি ড্রোনগুলো স্থান পেয়েছে।

বিশেষকরে আমেরিকার অত্যাধুনিক ড্রোন এমকিউ-১ সি রাখা হয়েছে। অত্যাধুনিক এই ড্রোনটি কবে কিভাবে ইরান আটক করেছে এ বিষয়ে কোনো ধরনের তথ্য আগে প্রকাশিত হয়নি। ফলে প্রদর্শনীতে এ ড্রোন দেখে দর্শণার্থীরা বিস্ময় প্রকাশ করছেন। এমকিউ-১ সি ড্রোন আটকের মাধ্যমে ইরানের প্রতিরক্ষার শক্তির সক্ষমতা ফুটে উঠেছে।

বিভিন্ন সময় আটককৃত বিদেশি ড্রোনগুলোর প্রযুক্তি ব্যবহার করে ইরান যেসব ড্রোন তৈরি করেছে প্রদর্শনীতে সেগুলোও স্থান পেয়েছে।
২০১১ সালের ৬ ডিসেম্বর ইরানের সশস্ত্র বাহিনী আরকিউ-১৭০ মডেলের চালকবিহীন মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল। আফগানিস্তান থেকে মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমায় ঢুকে পড়লে ইরানের সশস্ত্র বাহিনীর ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। পরে দূর নিয়ন্ত্রণের সাহায্যে ড্রোনটি অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনে ইরান। ইরানি বিজ্ঞানীরা এই ড্রোনের নির্মাণ কৌশল উদ্ধার করে।

এছাড়া, আটক মার্কিন পাইলটবিহীন গোয়েন্দা বিমান ‘স্ক্যানঈগলে’র গণ উৎপাদন শুরু করে ইরান। এই আজকের প্রদর্শনীতে ওই দুটি ড্রোনও প্রদর্শন করা হয়েছে।
পার্সটুডে/আশরাফুর রহমান/১