তেহরানে মহররমের শোকানুষ্ঠানের কিছু ব্যতিক্রমী ছবি
https://parstoday.ir/bn/news/iran-i23077-তেহরানে_মহররমের_শোকানুষ্ঠানের_কিছু_ব্যতিক্রমী_ছবি
'মহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়'- বাংলাদেশের জাতীয় কবির এই অমর কবিতার পঙক্তি অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছে ইরানে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১৫, ২০১৬ ১৭:৪৯ Asia/Dhaka
  • তেহরানে মহররমের শোকানুষ্ঠানের কিছু ব্যতিক্রমী ছবি

'মহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়'- বাংলাদেশের জাতীয় কবির এই অমর কবিতার পঙক্তি অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছে ইরানে।

মহররম মাসের শুরুতেই ইরানের জাতীয় পতাকার পাশাপাশি বেদনার মূর্ত প্রতীক হয়ে শোভা পেতে থাকে কালো পতাকা। তাতে উৎকীর্ণ থাকে সাইয়্যেদুশ শোহাদা হজরত ইমাম হোসেন (আ) এর নাম। রাস্তার বিল বোর্ডগুলোতে একইভাবে উৎকীর্ণ করা হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের কালজয়ী লড়াইয়ের চেতনাকে উজ্জীবিত করার নানা বাণী ।

এছাড়া, তাসুয়া (৯ মুহররম) এবং আশুরার দিনে শোক মিছিল বের হয় গোটা ইরানে। রাজধানী তেহরানের 'সজমানে বারনমে' এলাকার 'কামারে বনী হাশেম' মসজিদ থেকে এবং 'জওয়ানানে কামারে বনী হাশেম' নামের সংগঠনের পক্ষ থেকে যে শোক মিছিল বের হয় তারই কিছু ছবি রয়েছে এখানে। এসব ছবি তুলেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা।

পার্সটুডে/মূসা রেজা/১৪