শরতের প্রকৃতি ইরানকে করেছে রূপময়
https://parstoday.ir/bn/news/iran-i24616-শরতের_প্রকৃতি_ইরানকে_করেছে_রূপময়
ইরান চার ঋতুর দেশ। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। ইরানের প্রকৃতিতে এখন শরৎ কাল চলছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০২, ২০১৬ ১৪:৪৯ Asia/Dhaka
  • শরতের প্রকৃতি ইরানকে করেছে রূপময়

ইরান চার ঋতুর দেশ। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। ইরানের প্রকৃতিতে এখন শরৎ কাল চলছে।

শরৎ শুরু হওয়ার সাথে সাথে এখানে গ্রীষ্মের প্রচণ্ড গরম কমে যেতে থাকে এবং বাতাসের উষ্ণতাও আস্তে আস্তে ঠাণ্ডা হতে থাকে সে  কারণে গ্রীষ্মের হালকা-পাতলা জামা-কাপড় তুলে রেখে মানুষ আস্তে আস্তে ভারি ও গরম জামা-কাপড় পরতে শুরু করে সেইসাথে বাসা পরিবর্তন করে মানুষ উষ্ণ এলাকার দিকে যায়

ইরান ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় শরৎ ও বসন্ত কাল। এ সময় প্রকৃতিতে আকর্ষণীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। নানারকম ফুলে ফলে সুশোভিত হয় আলবোর্জ পর্বতমালা থেকে কাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার সমভূমি, তৃণভূমি ও বনবাদাড়।

ইরানে শরতের প্রকৃতির চমৎকার রূপ লাবন্য দেখে মানুষ মোহিত হয়ে পড়ে। এ সময় বহু পর্যটক ইরান ভ্রমণ করেন।

পার্সটুডে/আশরাফুর রহমান/২