মার্কিন দূতাবাস দখলের ৩৭তম বার্ষিকীতে ইরানের রাজপথে মানুষের ঢল
-
ইরানে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবসে মিছিলের একাংশ
ইরানে মার্কিন দূতাবাস দখলের ৩৭তম বার্ষিকী পালিত হয়েছে। প্রতিবছর দিনটিকে ইরানে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
দিবসটি উপলক্ষে রাজধানী তেহরানসহ সারা দেশে লাখ লাখ মানুষের মিছিল ও সমাবেশ করেছে। মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে অংশ নেয়া জনতা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। এসব ব্যানারে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদী ইসরাইলবিরোধী নানা শ্লোগান লেখা ছিল।

মিছিল শেষে অনেকেই আমেরিকা-ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করেন। দিবসটি উপলক্ষে রেডিও-টেলিভিশন থেকে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

নানা রকমের গুপ্তচরবৃত্তি ও ষড়যন্ত্রের কারণে ৩৭ বছর আগের এই দিনে তেহরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন দূতাবাসে হামলা চালায় এবং ভবনটি দখল করেনেয়। সে সময় ৫২ জন গুপ্তচর ও দূতাবাস কর্মীকে আটক করা হয়। ওই সব ছদ্মবেশী গুপ্তচর ইরানে ৪৪৪ দিন আটক ছিল। তারা সবাই ইরানের জনগণ ও ইসলামি বিপ্লবি সরকার উৎখাতের জন্য নানা রকম তৎপরতায় লিপ্ত ছিল। দিনটিকে ইরানে ‘ছাত্র দিবস’ হিসেবেও পালন করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩