পাহাড়ের উপর দিকে ধাপে ধাপে বিস্তৃত ইরানি গ্রাম ‘উরামানাত’
https://parstoday.ir/bn/news/iran-i25864-পাহাড়ের_উপর_দিকে_ধাপে_ধাপে_বিস্তৃত_ইরানি_গ্রাম_উরামানাত’
বিধাতা সৃষ্টি করেছেন গ্রাম, আর মানুষ সৃষ্টি করেছে শহর। তাই প্রকৃতির অপরূপ শোভায় সমৃদ্ধ গ্রামের সৌন্দয্য ও জীবনধারা অকৃত্রিম। প্রকৃতির মতই প্রাণবন্ত ও সজীব গ্রামগুলো যে কোনো দেশ বা জনপদের মূল সম্পদ এবং মৌলিক অবকাঠামোর অংশ ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ০৯:১৭ Asia/Dhaka
  • পাহাড়ের উপর দিকে ধাপে ধাপে বিস্তৃত ইরানি গ্রাম ‘উরামানাত’

বিধাতা সৃষ্টি করেছেন গ্রাম, আর মানুষ সৃষ্টি করেছে শহর। তাই প্রকৃতির অপরূপ শোভায় সমৃদ্ধ গ্রামের সৌন্দয্য ও জীবনধারা অকৃত্রিম। প্রকৃতির মতই প্রাণবন্ত ও সজীব গ্রামগুলো যে কোনো দেশ বা জনপদের মূল সম্পদ এবং মৌলিক অবকাঠামোর অংশ ।

নৈসর্গিক সৌন্দয্য ছাড়াও গ্রামগুলোর রয়েছে কূটির শিল্প, পল্লী-সাহিত্য ও সংস্কৃতিসহ ভৌগলিক ও আঞ্চলিক নানা আকর্ষণ। এসবই যে কোনো জাতির মূল জীবনধারা ও সংস্কৃতির অবিচ্ছিন্ন অংশ।

বিভিন্ন গোত্রের বৈচিত্রময় ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ গ্রামগুলো যেন বৃহত্তর মানব সভ্যতার পুষ্প-মাল্যের এক একটি আকর্ষণীয় ফুল। গ্রামাঞ্চলের নানা পেশার কষ্ট-সহিষ্ণু মানুষেরা মানব-সভ্যতায় অতীতের মত এখনও অবদান রেখে চলেছেন অকৃপন ঔদার্য্যে। বিশ্বের অন্যান্য দেশের মত ইরানের গ্রামগুলোও এর ব্যতিক্রম নয়। ইরানের গ্রামগুলোর পরিচিতি ছাড়া দেশটির পরিচয় অসম্পূর্ণ ।

ইরানের কূর্দিস্তান প্রদেশের জাগ্রোস পর্বতমালায় অবস্থিত কয়েক শতাব্দির প্রাচীন একটি বিখ্যাত গ্রাম ‘উরামানাত’। ধাপে ধাপে পাহাড়ের উপরের দিকে বিস্তৃত এই গ্রামটি এতই খ্যাতি অর্জন করেছে যে, দেশি-বিদেশি অসংখ্য পর্যটক ছুটে আসেন নৈসর্গিক এই গ্রামে। এই গ্রামের অপরূপ দৃশ্য, মনোরোম স্থাপত্য-শৈলী ও সুদৃশ্য বাড়ী-ঘর ছাড়াও গ্রামটির পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ সবার নজর কাড়ে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬