প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবহর (ভিডিও)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবহর এই প্রথম আটলান্টিক মহাসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি এ কথা জানিয়েছেন। তিনি জানান, ইরানের ৪৪তম নৌবহর এখন দক্ষিণ আফ্রিকার সমুদ্রবন্দরে যাত্রাবিরতি করছে।
রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে অ্যাডমিরাল সাইয়্যারি জানান, ইরানের এ নৌবহরে রয়েছে আলভান্দ ডেস্ট্রয়ার এবং লজিস্টিক ভেসেল ‘বুশেহর’। এসব জাহাজ আফ্রিকা মহাদেশ ঘুরে এখন আটলান্টিক মহাসাগরে রওয়ানা দিয়েছে। তিনি জানান, এ্ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে ইরানের দুটি জাহাজ নোঙর করেছে।

সংবাদ সম্মেলনে অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, গভীর সাগরে ইরানি নৌবহরের প্রবেশের মাধ্যমে তার দেশের নৌবাহিনীর শক্তিমত্তার পরিচয় ফুটে ওঠে। তিনি জানান, ইরানি নৌবাহিনী কয়েকটি দেশে আরো পাঁচটি বহর পাঠিয়েছে যারা শান্তি ও বন্ধুত্বের বার্তা বহন করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/আশরাফুর রহমান/২৩