মহড়ার দ্বিতীয় দিনে কল্পিত শত্রু বিমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলার অনুশীলন চালানো হয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i29329-মহড়ার_দ্বিতীয়_দিনে_কল্পিত_শত্রু_বিমানের_বিরুদ্ধে_সুনির্দিষ্ট_হামলার_অনুশীলন_চালানো_হয়েছে
ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিশাল সামরিক মহড়া আজ(মঙ্গলবার) দ্বিতীয় দিনে পা রেখেছে। আজ কল্পিত শত্রু বিমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলার অনুশীলন চালানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৬ ১২:০৬ Asia/Dhaka

ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিশাল সামরিক মহড়া আজ(মঙ্গলবার) দ্বিতীয় দিনে পা রেখেছে। আজ কল্পিত শত্রু বিমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলার অনুশীলন চালানো হয়েছে।

ইরানের তিন প্রদেশ- খুজিস্তান, হুরমুজগান এবং বুশেহরের পাঁচ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ মহড়া চলছে। মহড়ায় প্রায় ১৭ হাজার সেনা সদস্য অংশ গ্রহণ করছে।

মোদাফেয়ানে আসমানে বেলায়েতি ৭ বা বেলায়েতি আকাশ প্রহরী ৭ নামের এ মহড়ার দ্বিতীয় দিনে কল্পিত শত্রু বিমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলার অনুশীলন চালানো হয়।

এতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি ও শত্রু বিমানকে ধরে ফেলার কাজে ব্যবহৃত ব্যবস্থার মাধ্যমে কল্পিত হামলাকারীদের উড্ডয়নরত লক্ষ্যবস্তুতে ধ্বংস করা হয়।  আরআরজিসির খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে মোতায়েন ইরানের নিযুক্ত প্রযুক্তিতে তৈরি নিচু এবং উচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র মেরসাদ বা ওতপাতা, এবং ইয়া জাহারা ৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ কাজে ব্যবহার হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়েছে এবং এতে নজরদারির সক্ষমতা বেড়েছে।

এবারের মহড়ায় প্রথম ব্যবহার হয় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আসমান  নামের দীর্ঘপাল্লার টেলিকম্যুনিকেশন ব্যবস্থা। আসমানের মাধ্যমে দেড়শ কিলোমিটার এলাকা জুড়ে মহড়ায় জড়িত ব্যক্তি বা ইউনিটগুলো সঙ্গে টেকসই যোগাযোগ রক্ষা করা গেছে।

পার্সটুডে/মূসা রেজা/২৫