ইরানের বরফ-ঢাকা তালেশ পর্বতমালা
ডিসেম্বর ২৭, ২০১৬ ১৬:৪৮ Asia/Dhaka
ইরানের গিলান প্রদেশের তালেশ পর্বতমালা এখন বরফে ঢাকা। তাই সেখানকার অধিবাসীরা কাঠের ঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোথাও।
তালেশ পর্বতমালা তেহরান থেকে ৪৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

শীত ঋতুতে তুষারপাতের কারণে এ অঞ্চলে কাঠের কুটিরে বসবাস অসম্ভব হয়ে পড়ে। আর ঋতুরাজ বসন্তের শেষার্ধে আবহাওয়া আবার সহনীয় হয়ে উঠে। গ্রামবাসীরা সে সুযোগে ফিরে আসেন নিজ নিজ ঘরবাড়িতে। সে সময় তারা কৃষিকাজ করেন। কখনো কখনো পর্যটকদের আতিথেয়তাও করেন।
পার্সটুডে/মূসা রেজা/২৭