আয়াতুল্লাহ রাফসানজানির জানাযা ও দাফন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের ঢল
https://parstoday.ir/bn/news/iran-i30571-আয়াতুল্লাহ_রাফসানজানির_জানাযা_ও_দাফন_অনুষ্ঠানে_সর্বস্তরের_মানুষের_ঢল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক প্রেসিডেন্ট ও নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ আলী আকবর হাশেমি রাফসানজানির নামাজে জানাযা শেষ হয়েছে। এতে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ১১:৪৪ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক প্রেসিডেন্ট ও নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ আলী আকবর হাশেমি রাফসানজানির নামাজে জানাযা শেষ হয়েছে। এতে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময় সকাল দশটায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নীতি নির্ধারণী পরিষদের সদস্যরা, জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি, বহুসংখ্যক সংসদ সদস্য, শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা এবং লাখ লাখ সাধারণ মানুষ। জানাযা শেষে ইরানের ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনীর মাজার প্রাঙ্গনে তাঁকে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের ঢল নামে।