‘শত্রুর সম্ভাব্য আগ্রাসনের অনুশোচনামূলক জবাব দিতে প্রস্তুত ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i36230-শত্রুর_সম্ভাব্য_আগ্রাসনের_অনুশোচনামূলক_জবাব_দিতে_প্রস্তুত_ইরান’
তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের আগ্রাসী হামলা সব আন্তর্জাতিক আইনের পরিপন্থি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৭ ১৩:৫৩ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি
    হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি

তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের আগ্রাসী হামলা সব আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবায় আরো বলেছেন, রাসায়নিক হামলার ভিত্তিহীন ও প্রমাণহীন অভিযোগ তুলে আমেরিকা সিরিয়ায় যে আগ্রাসন চালিয়েছে তার পুনরাবৃত্তি রোধে বিশ্বের দেশগুলোর এগিয়ে আসা উচিত। তা না হলে ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন সিরিয়ায় সীমাবদ্ধ থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

সিদ্দিকি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী তাদের দেশে শত্রুর সম্ভাব্য যেকোনো আগ্রসনের দাঁতভাঙা ও অনুশোচনামূলক জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব দারিদ্রপীড়িত ইয়েমেনের নিরীহ জনগণের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সমালোচনা করেন। তিনি বলেন, ইয়েমেনের নিরপরাধ জনগণের ওপর নির্বিচার গণহত্যা ও দেশটিকে বিরাণভূমিতে পরিণত করার জবাব আলে সৌদ সরকার ও তার মিত্ররা একদিন অবশ্যই পাবে।

হুজ্জাতুল ইসলাম সিদ্দিকি খোতবার অন্য অংশে ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, অতীতের নির্বাচনগুলোর মতো এবারও এদেশের ভোটররা ভোট কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  ভোট কেন্দ্রগুলোতে ভোটারের এ উপস্থিতি শত্রুকে হতাশ করবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪