কম ভোটার উপস্থিতি দেশের জন্য ক্ষতি বয়ে আনবে: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i37476-কম_ভোটার_উপস্থিতি_দেশের_জন্য_ক্ষতি_বয়ে_আনবে_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, চলতি মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে তা দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। নির্বাচনে ব্যাপকভাবে উপস্থিত হয়ে ভোট দেয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৭ ১৩:৫২ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, চলতি মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে তা দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। নির্বাচনে ব্যাপকভাবে উপস্থিত হয়ে ভোট দেয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের শত্রুতার পথে একমাত্র বাধা হচ্ছে- ময়দানে জনগণের উপস্থিতি, কারণ আট কোটি জন-অধ্যুষিত দেশের শক্তিশালী ও মেধাবি জনশক্তি এবং লাখ লাখ তরুণ শত্রুদের হৃদয়ে ভয় ধরিয়ে দিতে পারে।”

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “যদি আমরা ইসলামি প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও মহিমা রক্ষা করতে চাই তাহলে সবাইকে আসন্ন নির্বাচনে অংশ নিতে হবে।” রাজধানী তেহরানে তিনি শিক্ষক ও ছাত্রদের এক সমাবেশে এসব কথা বলেছেন।

আগামী ১৯ মে ইরানে ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। এতে ভোট দেবেন পাঁচ কোটিরও বেশি ভোটার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭