জাতিসংঘে শহীদ নেতার ছবি তুলে ধরলেন পেজেশকিয়ান, দেখালেন মিনাবের নিহত শিশুদের ছবিও
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘে তার ভাষণের সময় শহীদ বিপ্লবী নেতার ছবি হাতে তুলে ধরেন এবং মিনাবের নিহত শিশুদের ছবিও বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।
পার্সটুডে’র প্রতিবেদনে তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার ভাষণের সময় শহীদ ইমাম খামেনেয়ীর ছবি হাতে তুলে ধরেন এবং তা উঁচু করে প্রদর্শন করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তার ভাষণের শুরুতে বলেন, তার বক্তব্যের একটি অংশ জাতিসংঘে আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের জবাব। এ প্রসঙ্গে তিনি ইসলামী বিপ্লবের শহীদ নেতাকে হত্যার ঘটনা এবং ইরানের স্কুল, হাসপাতাল, অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার কথা তুলে ধরেন। তিনি এসব ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
ভাষণের একপর্যায়ে পেজেশকিয়ান মিনাব ও লামার্দের স্কুলের নিহত শিশু এবং আরও কয়েকজন ইরানি নাগরিকের ছবি হাতে তুলে ধরেন। জাতিসংঘের অধিবেশন কক্ষে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, এসব বেসামরিক মানুষকে মার্কিন ও ইসরায়েলি অস্ত্র ব্যবহার করে ওই দুই দেশের সেনাবাহিনীর হাতে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।