জেনারেল আবদুল্লাহি: প্রেসিডেন্টের হাতেই ইরানের জনগণ ট্রাম্পকে চপেটাঘাত করেছে
-
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি
পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্টের ভাষণ ছিল মহান ও গর্বিত ইরানি জাতির সুস্পষ্ট কণ্ঠস্বর।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানায়, মেজর জেনারেল আলী আবদুল্লাহি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছেন, “আমাদের সম্মানিত জনগণ তাদের প্রেসিডেন্টের হাতের মাধ্যমে, বিশ্ববাসীর চোখের সামনে, যুক্তরাষ্ট্রের অপরাধী প্রেসিডেন্টকে চপেটাঘাত করেছে।”
তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী ইরানের জনগণ ও প্রেসিডেন্টের সঙ্গে একই কণ্ঠে ঘোষণা করছে—আমাদের শহীদ ইমামের রক্ত এবং মিনাবের শিশুদের রক্তের প্রতিশোধ অব্যাহত থাকবে।” মেজর জেনারেল আবদুল্লাহি জোর দিয়ে বলেন, “যতদিন ইরানের পানি, মাটি ও আকাশ হুমকির মুখে থাকবে, ততদিন কোনো আগ্রাসী দেশ এবং আগ্রাসীদের কোনো সমর্থকই নিরাপদ থাকবে না।”
পার্সটুডে/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।