পেজেশকিয়ান দাম্ভিক শাসনের কেন্দ্রস্থলে ইরানি জাতির ক্ষমতার বার্তা তুলে ধরেছেন
https://parstoday.ir/bn/news/iran-i163358-পেজেশকিয়ান_দাম্ভিক_শাসনের_কেন্দ্রস্থলে_ইরানি_জাতির_ক্ষমতার_বার্তা_তুলে_ধরেছেন
পার্সটুডে- ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র বলেছেন: আমাদের প্রেসিডেন্ট দাম্ভিক শাসনের কেন্দ্রস্থলে ইরানি জাতির ক্ষমতার বার্তা পুনঃস্থাপন করেছেন।
(last modified 2026-09-24T09:11:05+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১৫:০৮ Asia/Dhaka
  • • ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি
    • ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি

পার্সটুডে- ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র বলেছেন: আমাদের প্রেসিডেন্ট দাম্ভিক শাসনের কেন্দ্রস্থলে ইরানি জাতির ক্ষমতার বার্তা পুনঃস্থাপন করেছেন।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বুধবার সন্ধ্যায় একটি বার্তা দিয়েছেন: আজ, দাম্ভিক শাসনের কেন্দ্রস্থলে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি জাতির শক্তি, গর্ব, সম্মান এবং আশার বার্তা পুনঃস্থাপন করেছেন, যে জাতি সাত মাস ধরে বিশ্বের মানুষের চোখের সামনে পাহাড়ের মতো সর্বোচ্চ শিখরে ক্ষমতার প্রদর্শন করে আসছে।

ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি জোর দিয়ে বলেন: ইরানের সর্বোচ্চ নির্বাহী কর্তৃপক্ষ থেকে শুরু করে রণাঙ্গনে যুদ্ধরত যোদ্ধা এবং রাস্তায় নেমে আসা জনগণ পর্যন্ত- এই ঐক্যের ওপর নির্ভর করে আমরা শত্রুকে হতাশ করব এবং আমাদের ভবিষ্যৎকে অতীতের চেয়ে উত্তম করে তুলব। #

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।