বিদেশি শক্তির ওপর নির্ভরতা নিরাপত্তা নিশ্চিত করে না: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i38330-বিদেশি_শক্তির_ওপর_নির্ভরতা_নিরাপত্তা_নিশ্চিত_করে_না_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নির্বাচনে প্রকৃতপক্ষে জনগণের বিজয় হয়েছে। আজ (শনিবার) এক টিভি-ভাষণে তিনি আরও বলেছেন, কে কাকে ভোট দিয়েছেন তা বড় কথা নয় বরং জনগণ ব্যাপক সংখ্যায় নির্বাচনে অংশ নিয়ে ইতিহাস ও বিস্ময় সৃষ্টি করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৭ ১৬:৫৫ Asia/Dhaka
  • বিদেশি শক্তির ওপর নির্ভরতা নিরাপত্তা নিশ্চিত করে না: ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নির্বাচনে প্রকৃতপক্ষে জনগণের বিজয় হয়েছে। আজ (শনিবার) এক টিভি-ভাষণে তিনি আরও বলেছেন, কে কাকে ভোট দিয়েছেন তা বড় কথা নয় বরং জনগণ ব্যাপক সংখ্যায় নির্বাচনে অংশ নিয়ে ইতিহাস ও বিস্ময় সৃষ্টি করেছেন।

তিনি বলেন, ইরানি জাতি আবারও আমার ওপর আস্থা রেখেছেন। এ কারণে আমি আগের চেয়ে আরও বেশি দায়িত্ব অনুভব করছি। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

রুহানি বলেন, ইরান জাতীয় স্বার্থ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী। তিনি বলেন, ইরানের নির্বাচন প্রতিবেশী দেশগুলোর প্রতি এ বার্তাই দিচ্ছে যে, বিদেশি শক্তির ওপর নির্ভরতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বরং গণতন্ত্র ও ধর্ম ভিত্তিক জনগণের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমেই এটা সম্ভব। 

ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। তিনি ৫৭ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল ইরানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০