কোনো অবস্থাতেই আমেরিকাকে বিশ্বাস করা যায় না: আয়াতুল্লাহ কেরমানি
https://parstoday.ir/bn/news/iran-i40314-কোনো_অবস্থাতেই_আমেরিকাকে_বিশ্বাস_করা_যায়_না_আয়াতুল্লাহ_কেরমানি
তেহরানের জুমা নামাযের অস্থায়ী খতিব ও প্রবীণ আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যারা ইরানের ভেতরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছিল তাদেরকে সরকারের কোনো অংশেই রাখা ঠিক হবে না।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৭ ১৩:৪৫ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি
    আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি

তেহরানের জুমা নামাযের অস্থায়ী খতিব ও প্রবীণ আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যারা ইরানের ভেতরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছিল তাদেরকে সরকারের কোনো অংশেই রাখা ঠিক হবে না।  

তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমা নামাজের দ্বিতীয় খুতবায় এ কথা বলেছেন। তিনি আরো বলেন, যারা ওই ষড়যন্ত্রে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে এবং রাষ্ট্রীয় কোনো দায়িত্বে তাদেরকে রাখা যাবে না। আয়াতুল্লাহ কেরমানি বলেন, ইসলামি ইরান ইসলামি শিক্ষার মাধ্যমে পরিচালিত হবে এবং সরকারের ভেতরে সব ধরনের ইসলামি মানদণ্ড থাকতে হবে।

২০০৯ সালে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী ফলাফল মেনে নিতে অস্বীকার করলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।

মার্কিন ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ইরানের এ আলেম সর্বোচ্চ নেতার একটি মন্তব্য তুলে ধরে বলেন, “আমেরিকা আমাদের শত্রু, কোনো অবস্থাতেই তাকে বিশ্বাস করা যায় না; আমেরিকার বিষয়ে আশাবাদীও হবেন না।”#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬