সমঝোতাপত্র সই করল ইরানের আইআরআইবি এবং হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/iran-i47606-সমঝোতাপত্র_সই_করল_ইরানের_আইআরআইবি_এবং_হিজবুল্লাহ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সাংস্কৃতিক ও মিডিয়া সংক্রান্ত সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র সই করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৭ ০৯:৩৭ Asia/Dhaka
  • সমঝোতাপত্র সই করছেন আইআরআইবি’র প্রধান আলী আসকারি এবং হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান শেখ হাশিম সফিউদ্দিন
    সমঝোতাপত্র সই করছেন আইআরআইবি’র প্রধান আলী আসকারি এবং হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান শেখ হাশিম সফিউদ্দিন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সাংস্কৃতিক ও মিডিয়া সংক্রান্ত সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র সই করেছে।

এতে সই করেন লেবানন সফররত আইআরআইবি প্রধান আলী আসকারি এবং হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান শেখ হাশিম সফিউদ্দিন। আল মানার টেলিভিশনের সদর দফতরে এটি সই করা হয়। এতে বলা হয়েছে, উভয়পক্ষ নিজেদের নানা সক্ষমতা প্রতিরোধের স্বার্থে ব্যবহার করবে।

সমঝোতাপত্র সই করার আগে আল মানার টেলিভিশন নেটওয়ার্কের নানা শাখা ঘুরে দেখেন আইআরআইবি প্রধান। মিডিয়া জগতে হিজবুল্লাহর তৎপরতার প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক অনেক সমীকরণ এতে বদলে গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭