নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন সামরিক রাডার উন্মোচন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48018-নিজস্ব_প্রযুক্তিতে_তৈরি_নতুন_সামরিক_রাডার_উন্মোচন_করল_ইরান
ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন এক সামরিক রাডার উন্মোচন করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত ইলেক্ট্রনিক শিল্প সংস্থাগুলোর সহায়তায় তৈরি করা হয়েছে ওফাক বা দিগন্ত নামের রাডার।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ০৭:১৮ Asia/Dhaka

ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন এক সামরিক রাডার উন্মোচন করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত ইলেক্ট্রনিক শিল্প সংস্থাগুলোর সহায়তায় তৈরি করা হয়েছে ওফাক বা দিগন্ত নামের রাডার।

উপকূলীয় এলাকায় নজরদারিতে ওফাককে ব্যবহার করা যাবে। এর সাহায্যে ২০০ কিলোমিটার তটরেখার ওপর নজর রাখা যাবে। পাশাপাশি আকাশ পথে উড়ে আসা লক্ষ্যবস্তুর ওপরও নজর রাখা যাবে।

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ফাইল ছবি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইলেক্ট্রনিক যুদ্ধোপযোগী উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে ওফাকের। এটি একই সঙ্গে একশটি চলমান লক্ষ্যবস্তুর ওপর নজরদারি করতে পারবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৩১