ইয়েমেনে ইরানি দূতাবাসে হামলার খবর নাকচ করল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i49367-ইয়েমেনে_ইরানি_দূতাবাসে_হামলার_খবর_নাকচ_করল_তেহরান
ইয়েমেনের রাজধানী সানায় ইরানের দূতাবাসে হামলার খবর নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমবার) বলেছেন, "এ বিষয়ে আমরা কোনো খবর পাই নি।"
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৭ ১৭:১৬ Asia/Dhaka
  • সানায় ইরানি দূতাবাস ভবন
    সানায় ইরানি দূতাবাস ভবন

ইয়েমেনের রাজধানী সানায় ইরানের দূতাবাসে হামলার খবর নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমবার) বলেছেন, "এ বিষয়ে আমরা কোনো খবর পাই নি।"

তিনি জানান, সানার যে এলাকায় ইরানের দূতাবাস অবস্থিত সেখানেই সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনী ও হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়। এ কারণে দূতাবাস ভবনে গুলি লেগে থাকতে পারে এবং তাতে ভবনের ক্ষতি হতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি 

হামলার ফলে ইরানি দূতাবাসকর্মী আহত হয়েছেন বলে যে খবর বের হয়েছে তা নাকচ করে কাসেমি বলেন, "ইয়েমেনের দূতাবাসে আমাদের কোনো কর্মী নেই।" গতকাল সন্ধ্যায় সানায় ইরানি দূতাবাসে একটি রকেট আঘাত হেনেছে বলে খবর বের হওয়ার প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি এসব কথা জানালেন।

ওই খবরে বলা হয়েছে, কোন পক্ষের রকেট ইরানি দূতাবাসে আঘাত হেনেছে তা পরিষ্কার নয় এবং ইচ্ছা করে এ হামলা চালানো হয়েছে কিনা তাও স্পষ্ট নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪