ইরান সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী; জারিফের সঙ্গে আলোচনা
https://parstoday.ir/bn/news/iran-i49597-ইরান_সফরে_ব্রিটিশ_পররাষ্ট্রমন্ত্রী_জারিফের_সঙ্গে_আলোচনা
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ (শনিবার) দু দিনের সফরে ইরানে এসেছেন। সফরের প্রথম দিনেই তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৭ ১৬:৫৪ Asia/Dhaka
  • জারিফ ও জনসনের নেতৃত্বে ইরান এবং ব্রিটিশ প্রতিনিধিদলের বৈঠক
    জারিফ ও জনসনের নেতৃত্বে ইরান এবং ব্রিটিশ প্রতিনিধিদলের বৈঠক

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ (শনিবার) দু দিনের সফরে ইরানে এসেছেন। সফরের প্রথম দিনেই তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু এবং তেহরানের সঙ্গে বাণিজ্য ও ব্যাংকিং সম্পর্কের বিষয়টি নিয়ে বরিস জনসন আলোচনা করবেন।

জাওয়াদ জারিফ (বামে) ও বরিস জনসন

এ সফরের সময় বরিস জনসন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। #

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯