ফিলিস্তিন এখনো মুসলিম বিশ্বের প্রধান সমস্যা: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i50413-ফিলিস্তিন_এখনো_মুসলিম_বিশ্বের_প্রধান_সমস্যা_বেলায়েতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, ফিলিস্তিন এখনো মুসলিম বিশ্বের প্রধান সমস্যা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৭ ১৩:৩৯ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতি
    সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, ফিলিস্তিন এখনো মুসলিম বিশ্বের প্রধান সমস্যা।

বেলায়েতি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম)-কে দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা এবং ওয়াশিংটনের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে পবিত্র শহর বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরের নির্দেশ এই বার্তাই দিচ্ছে যে গোটা বিশ্ব বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো এখনো ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত সংবেদনশীল।

তিনি বলেন, অধিকৃত বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদে বেশিরভাগ দেশের ভোটাভুটি প্রমাণ করেছে যে মার্কিন হুমকি এবং বিভিন্ন প্রতিশ্রুতি সত্ত্বে গোটা বিশ্বের মানুষ আজ জেগে উঠছে এবং অত্যন্ত সচেতনভাবে তারা তাদের জনমতের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়  

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর ইস্যুতে গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় এবং বিশ্বের ১২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা ও ইসরাইলসহ শুধু নয়টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬