ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি চরম মিথ্যাচার: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i51449-ট্যাংকারে_ক্ষেপণাস্ত্র_হামলার_দাবি_চরম_মিথ্যাচার_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমবায়, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী আলী রাবিয়ি বলেছেন, চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি সম্পূর্ণভাবে মিথ্যা। দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য প্রেসিডেন্ট রুহানি তাকে দায়িত্ব দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৮ ১৬:০৭ Asia/Dhaka
  • চীনা উপকূলে দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকার
    চীনা উপকূলে দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমবায়, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী আলী রাবিয়ি বলেছেন, চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি সম্পূর্ণভাবে মিথ্যা। দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য প্রেসিডেন্ট রুহানি তাকে দায়িত্ব দিয়েছেন।

রাবিয়ি চীন থেকে ফিরে আজ রাজধানী তেহরান সাংবাদিকদের বলেন, "দুটি জাহাজের রাডার বন্ধ ছিল কিংবা তেল ট্যাংকার সানচিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে অথবা চীন কোনো রাডার সিগন্যাল পায় নি বলে যারা দাবি করছেন তাদের আসলে আন্তর্জাতিক সম্পর্ক কিংবা জাহাজ চলাচল সম্পর্কে কোনো ধারণা নেই।" রাবিয়ি প্রশ্ন করেন, যদি কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকে তাহলে জাহাজের রাডার কেন তা শণাক্ত করতে পারল না?

Image Caption

তিনি বলেন, ওই এলাকায় কিছুদিন আগে মার্কিন যুদ্ধজাহাজ একটি তেলবাহী কার্গো জাহাজের সংঘের্ষর শিকার হয় এবং সেখান বেশ কয়েকজন নিহত হয়। ইরানি মন্ত্রী আরো বলেন, তেল ট্যাংকার দুর্ঘটনার বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করা হবে এবং জাহাজের ব্ল্যাকবক্স সতর্কতার সঙ্গে পরীক্ষা করে ইরানের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তবে কারা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দাবি করেছেন তিনি তা পরিষ্কার করেন নি।

গত ৬ জানুয়ারি দুর্ঘটনায় পড়া তেল ট্যাংকারটিতে ৩০ জন ইরানি ও দুজন বাংলাদেশী ক্রু ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই মারা গেছেন। এর মধ্যে এ পর্যন্ত মাত্র তিনজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬