'ব্রিটিশ পত্রিকার খবরটি ডাহা মিথ্যা'
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ (মাঝে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বলে ব্রিটেনের 'ফাইন্যান্সিয়াল টাইমস' পত্রিকা যে দাবি করেছে তা নাকচ করেছে ইরান। ইরান সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন- ওই খবরের কোনো সত্যতা নেই।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকাটি দাবি করেছে, "জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ইরানের সঙ্গে একমত হয়েছেন যে, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে।" ইরানের ওই সূত্র আজ বলছে, ব্রিটিশ পত্রিকার এ খবর ডাহা মিথ্যা।
গত ১১ জানুয়ারি ইরান, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি পরমাণু সমঝোতা নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেন। ইউরোপীয় কর্মকর্তারা সে বৈঠকে পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো কথা হয় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭