ইরানের ৩৯তম বিপ্লব বার্ষিকীতে জনতার ঢল (ভিডিও গ্যালারি)
ফেব্রুয়ারি ১১, ২০১৮ ১১:৫৯ Asia/Dhaka
ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ইসলামি বিপ্লবের ৩৯তম বার্ষিকী। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানের বিপ্লব চূড়ান্তভাবে বিজয়ী হয়।
দিনটি উপলক্ষে রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর মূল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের সহযোগিতায় মধ্যপ্রাচ্যের অন্যান্য জাতিও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামি প্রজাতন্ত্রের সর্বস্তরের জনগণকে এবারের বিজয় সমাবেশ এবং শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন।
তার এ আহ্বান সাড়া দিয়ে তেহরানের সুবিশাল আজাদি চত্বর এবং তার আশেপাশের এলাকা হয়ে ওঠে বিশাল এক মহাসমুদ্র। সমাবেশে শিশু, নারীসহ সমাজের সর্বস্তরের মানুষজন অংশ নেন।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
ট্যাগ