ওরা নিজেরাই নিজেদেরকে শাস্তি দিচ্ছে: কলিবফ
-
কলিবফ
পার্সটুডে– ইরানের সংসদ স্পিকার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমস্যাবলী এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন।
পার্সটুডে জানিয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে লিখেছেন:
"তারা চেয়েছিল ইরানকে শাস্তি দিতে, কিন্তু শেষ পর্যন্ত ১০০ ডলারের তেলের মাধ্যমে নিজেরাই নিজেদের শাস্তি দিল। ১০-এর মধ্যে ১০ নম্বরের কৌশল!"
তিনি আরও বলেন, প্রকাশিত ছবিটি ইন্টারনেটে বহুল পরিচিত একটি মিম, যা সাধারণত অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরে নিজেকে নিরীহ বা ভুক্তভোগী হিসেবে উপস্থাপনের ব্যঙ্গাত্মক প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।#
পার্সটুডে/এস এ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।