ইয়েমেনে অব্যাহত সৌদি আগ্রাসনের জন্য আমেরিকা-ব্রিটেন দায়ী: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i53699-ইয়েমেনে_অব্যাহত_সৌদি_আগ্রাসনের_জন্য_আমেরিকা_ব্রিটেন_দায়ী_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত বর্বর সামরিক আগ্রাসনের জন্য আমেরিকা এবং ব্রিটেন দায়ী।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ০৮:৫৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত বর্বর সামরিক আগ্রাসনের জন্য আমেরিকা এবং ব্রিটেন দায়ী।  

তিনি বলেছেন, গত তিন বছর ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা ও ব্রিটেন যে ভূমিকা পালন করে আসছে তা সৌদি আরবের পক্ষে গেছে এবং এতে আগ্রাসন অব্যাহত রাখতে উৎসাহিত হয়েছে রিয়াদ। ইরানের এ মুখপাত্র আরো বলেন, ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধ গোপন করার জন্য গত তিন বছর ধরে আমেরিকা ও ব্রিটেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নানা কৌশল করেছে।

পশ্চিমাদের দেয়া এসব অস্ত্রে ক্ষত-বিক্ষত ইয়েমেন

ইয়েমেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেনের তোলা একটি প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়ার একদিন পর গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বললেন। ওই প্রস্তাবে ইয়েমেনের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পাশাপাশি হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র দেয়ার জন্য ইরানকে দোষারোপ করেছিল ব্রিটেন।

এ প্রসঙ্গে বাহরাম কাসেমি বলেন, যেহেতু ব্রিটেনের তোলা প্রস্তাব ছিল একেবারেই অবাস্তব সে কারণে তা থেকে কোনো ফলাফল আসে নি বরং তারা নিরাপত্তা পরিষদে আরেকবার পরাজয়ের মুখ দেখেছে। ইয়েমেনে জনগণের ওপর অব্যাহত হত্যা, নির্যাতন ও সামরিক আগ্রাসনের বিষয়ে বাহরাম কাসেমি উদ্বেগ প্রকাশ করেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮