শিগগিরই চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i58042-শিগগিরই_চীন_সফরে_যাচ্ছেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন। চীন সফরকালে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিষয়ক কর্মকর্তা পারভিজ ইসমাইলি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৮ ১৩:৫১ Asia/Dhaka
  • রুহানি (বামে) ও শি জিনপিং (ডানে)
    রুহানি (বামে) ও শি জিনপিং (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন। চীন সফরকালে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিষয়ক কর্মকর্তা পারভিজ ইসমাইলি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং'র আমন্ত্রণে তিনি চীন যাচ্ছেন। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি তিনি দ্বিপক্ষীয় বিষয়ে চীনা প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।

ইরানের উচ্চ ক্ষমতাসম্পন্ন একদল প্রতিনিধি ড. রুহানির সঙ্গে চীনে যাবেন বলে তিনি জানিয়েছেন। আগামী ৯ ও ১০ জুন চীনের জিংদাও শহরে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০০১ সালে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ওই সংস্থার পর্যবেক্ষক দেশ। 

সংস্থাটির স্থায়ী সদস্য দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮