সিরিয়ায় হামলা বন্ধ না করলে ইসরাইলকে কঠোর জবাব দেয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64623-সিরিয়ায়_হামলা_বন্ধ_না_করলে_ইসরাইলকে_কঠোর_জবাব_দেয়া_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার সেনা ও মিত্রদের অবস্থানে হামলা বন্ধ না করলে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর জবাব দেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১০:৫১ Asia/Dhaka
  • নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বৈঠকে আলী শামখানি (ডানে)
    নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বৈঠকে আলী শামখানি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার সেনা ও মিত্রদের অবস্থানে হামলা বন্ধ না করলে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর জবাব দেয়া হবে।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন আলী শামখানি। সিরিয়া সংকটের সুযোগ নিয়ে ইহুদিবাদী সেনারা সিরিয়ার সেনা ও মিত্রদের অবস্থানে হামলা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি হঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা বন্ধ না করলে এমন জবাব দেয়া হবে যার জন্য ইসরাইলকে অনুশোচনা করতে হবে।  

সিরিয়ায় হামলা চালাতে গেলে পাল্টা হামলার মুখে পড়া ইসরাইলের এফ-১৬ বিমান

সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরান ও রাশিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার জন্য রুশ সরকারের প্রশংসা করেন বৈঠকে আলী শামখানি। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সংলাপ দরকার। রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ক্ষেত্রে ইরান এবং রাশিয়ার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি মন্তব্য করেন।  

‘আঞ্চলিক নিরপত্তা সংলাপ’ নামে একটি সম্মেলনে যোগ দিতে পাত্রুশেভ ইরান সফর করেন। শামখানির সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসীদের অন্য স্থানে সরিয়ে নেয়ার বিষয়ে মার্কিন পদক্ষেপ মারাত্মক পরিণতি বয়ে আনবে।#

পার্সটুডে/এসআইবি/২৮