তেহরানে বসেছিল কাওয়ালির আসর
ডিসেম্বর ১৫, ২০১৮ ২১:৪১ Asia/Dhaka
-
কাওয়ালি পরিবেশন করেছেন পাকিস্তানের ফরিদ আয়াজ আবু মোহাম্মদ
তেহরানের ‘হাউজে হুনারি’র আন্দিশে হলে আজ(শনিবার) কাওয়ালির আসর বসেছিল। আর এ আসরের আয়োজন যৌথভাবে করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক এবং দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় ও ইরানের পাকিস্তান দূতাবাস।
আসরে কাওয়ালি পরিবেশন করেছেন পাকিস্তানের ফরিদ আয়াজ আবু মোহাম্মদ এবং তার সঙ্গীরা। কাওয়ালি অনুষ্ঠান শুরুর আগে ভাষণ দেন ইরানে নিযুক্ত
পাকিস্তানি রাষ্ট্রদূত খনমে রিফাত মাসুদ এবং সংস্কৃত বিষয়ক শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা জনাব মাহমুদ আলি কিয়ানি।#
পার্সটুডে/মূসা রেজা/১৫
ট্যাগ