পাকিস্তানে ইরানি পণ্যের রপ্তানি বেড়েছে শতকরা ৬০ ভাগ
https://parstoday.ir/bn/news/iran-i66660-পাকিস্তানে_ইরানি_পণ্যের_রপ্তানি_বেড়েছে_শতকরা_৬০_ভাগ
পাকিস্তানের করাচিতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল আহমাদ মোহাম্মাদি বলেছেন, চলতি বছর তার দেশ থেকে পাকিস্তানে পণ্য রপ্তানি শতকরা ৬০ ভাগ বেড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৭:১৪ Asia/Dhaka
  • ইরানের কনসাল জেনারেলসহ অন্যরা
    ইরানের কনসাল জেনারেলসহ অন্যরা

পাকিস্তানের করাচিতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল আহমাদ মোহাম্মাদি বলেছেন, চলতি বছর তার দেশ থেকে পাকিস্তানে পণ্য রপ্তানি শতকরা ৬০ ভাগ বেড়েছে।

করাচিতে ১৪তম পাকিস্তানি নির্মাণ শিল্প আন্তর্জাতিক প্রদর্শনীতে তিনি এ তথ্য জানান। প্রদর্শনীতে ইরানের আটটি কোম্পানি অংশ নিয়েছে। তারা বলেছে, প্রতিবেশী দেশগুলোর রপ্তানি বাজার নিয়ে ইরানি উৎপাদনকারী ও রপ্তানিকারকদের জন্য নির্ভরযোগ্য সম্ভাবনা রয়েছে।   

পাকিস্তানে ইরানের পণ্য রপ্তানি

প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে পাকিস্তানে যে রপ্তানির সুযোগ রয়েছে তাকে কাজে লাগানোর জন্য আহমাদ মোহাম্মাদি ইরানি রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানান।  তিনি বলেন, চলমান পরিস্থিতিতে দেশের প্রতিরোধমূলক অর্থনীতির লক্ষ্য অর্জন এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পাকিস্তান হতে পারে ইরানি পণ্যের উপযুক্ত গন্তব্য।

অনুষ্ঠানে ইরানের বিজনসে অ্যাটাশে জানান, গত ২১ মাচ থেকে মধ্য নভেম্বর পর্যন্ত পাকিস্তানে ৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭