মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারণ ইসরাইল ও আমেরিকা: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i68114-মধ্যপ্রাচ্যে_সন্ত্রাসের_মূল_কারণ_ইসরাইল_ও_আমেরিকা_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা হচ্ছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারণ। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট রুহানি একথা বলেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ১৫:০৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা হচ্ছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারণ। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট রুহানি একথা বলেছেন।

আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরান থেকে রাশিয়ার উপকূলীয় সোচি শহরে একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা মহান ইরানি জনগণের দৃঢ় মনোবলের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না বরং তারা যে পথ বেছে নিয়েছে সে পথে চলা অব্যাহত রাখবে।”

সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি সামরিক বাহিনীর শ্রদ্ধা

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসরাইল এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারিগর এবং এ অঞ্চলের কয়েকটি তেলসমৃদ্ধ দেশ সন্ত্রাসীদেরকে অর্থ যোগান দেয়। তিনি আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে নিজেদের দায়িত্ব পালন এবং প্রতিবেশীদের ওপর সন্ত্রাসী হামলার জন্য নিজেদের ভূমি ব্যবহার ঠেকানোর আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/১৪