ইরানের সশস্ত্র বাহিনী প্রধান: আইআরজিসির পাশে সর্বাত্মক প্রস্তুত সশস্ত্র বাহিনীর সদর দপ্তর
https://parstoday.ir/bn/news/iran-i162120-ইরানের_সশস্ত্র_বাহিনী_প্রধান_আইআরজিসির_পাশে_সর্বাত্মক_প্রস্তুত_সশস্ত্র_বাহিনীর_সদর_দপ্তর
পার্সটুডে -ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি, আইআরজিসির নতুন কমান্ডার মেজর জেনারেল ভাহিদিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আইআরজিসিকে সহায়তা, সহযোগিতা ও কৌশলগত সমর্থন দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর সদর দপ্তর সম্পূর্ণ ও সর্বাত্মকভাবে প্রস্তুত।
(last modified 2026-08-11T13:50:46+00:00 )
আগস্ট ১১, ২০২৬ ১৯:৪২ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি।

পার্সটুডে -ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি, আইআরজিসির নতুন কমান্ডার মেজর জেনারেল ভাহিদিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আইআরজিসিকে সহায়তা, সহযোগিতা ও কৌশলগত সমর্থন দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর সদর দপ্তর সম্পূর্ণ ও সর্বাত্মকভাবে প্রস্তুত।

ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, এক বার্তায় আবদুল্লাহি ইসলামি বিপ্লবের প্রতিরক্ষা, নিরাপত্তা ও বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে আইআরজিসির দীর্ঘদিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, আইআরজিসি ও বাসিজের গুরুত্বপূর্ণ ও বহুমুখী দায়িত্বের কথা বিবেচনায় নিয়ে সশস্ত্র বাহিনীর সদর দপ্তর তাদের সক্ষমতা আরও বাড়াতে কাজ করবে।

এর মধ্যে রয়েছে—

১. নতুন ও জটিল আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক হুমকির সঙ্গে সামঞ্জস্য রেখে আইআরজিসির প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি।

২. উন্নত প্রযুক্তি ও মাঠপর্যায়ের চাহিদার ভিত্তিতে সরঞ্জাম, ব্যবস্থা ও অপারেশনাল কাঠামোর আধুনিকায়ন।

৩. ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ, স্থল, সাইবার ও অসম যুদ্ধ সক্ষমতাসহ বিভিন্ন মিশনের প্রয়োজনীয়তা সময়মতো পূরণ করা।

৪. দেশের প্রতিরক্ষা সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের জন্য বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা।

৫. বাসিজকে একটি বৃহৎ জনসম্পৃক্ত রিজার্ভ শক্তি হিসেবে আরও সক্ষম করে তোলা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঐক্য, সমন্বয় ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করা।

আবদুল্লাহি আরও বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো সম্ভাব্য হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলায় ইরানের প্রতিরোধমূলক সক্ষমতা ও প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

এছাড়া আইআরজিসির নতুন নৌবাহিনী কমান্ডারকে পাঠানো পৃথক বার্তায় তিনি নৌবাহিনীর প্রশিক্ষণ, দক্ষতা ও সরঞ্জাম উন্নয়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের পূর্ণাঙ্গ সহযোগিতা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।#
 

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।