শহীদের মরদেহ হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
https://parstoday.ir/bn/news/west_asia-i162110-শহীদের_মরদেহ_হাতিয়ার_হিসেবে_ব্যবহারের_প্রস্তুতি_ইসরায়েলের
পার্সটুডে: ইসরায়েলি সংবাদপত্র এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ করেছে।
(last modified 2026-08-11T11:11:57+00:00 )
আগস্ট ১১, ২০২৬ ১৭:০৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনি শহীদদের মরদেহ
    ফিলিস্তিনি শহীদদের মরদেহ

পার্সটুডে: ইসরায়েলি সংবাদপত্র এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল প্রায় ১,৭০০ ফিলিস্তিনি শহীদের মরদেহ নিজেদের হেফাজতে রেখে দিয়েছে। ভবিষ্যৎ আলোচনা এবং সম্ভাব্য ইসরায়েলি বন্দিদের সঙ্গে বিনিময়ের ক্ষেত্রে ওইসব মরদেহকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তারা।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের নিরাপত্তা কাঠামোর মধ্যে অনুষ্ঠিত আলোচনায় হেফাজতে থাকা ফিলিস্তিনিদের মরদেহের সংখ্যা প্রায় ১,৭০০ বলে উল্লেখ করা হয়েছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, এসব মরদেহ আটকে রাখার উদ্দেশ্য হলো ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক নীতির কাঠামোর মধ্যে ভবিষ্যৎ আলোচনায় এগুলোকে কাজে লাগানো। এর মাধ্যমে মরদেহের সঙ্গে তেল আবিব কী ধরনের আচরণ করছে, তার নতুন কিছু দিকও সামনে আসতে পারে।

এ বিষয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনিভবিষ্যতে ইসরায়েলি নাগরিকদের বন্দি বা নিখোঁজ হওয়ার সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করে ফিলিস্তিনি শহীদদের মরদেহ সংরক্ষণ করে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীও এই অবস্থানের সঙ্গে একমত বলে হারেৎজ জানিয়েছে।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।