মার্কিন ড্রোন ব্যবস্থায় ঢুকে ষড়যন্ত্রের জবাব দিয়েছে ইরান: আইআরজিসি
-
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, মার্কিন ড্রোন ব্যবস্থায় ঢুকে পড়ে আইআরজিসি মার্কিন অশুভ পরিকল্পনার জবাব দিয়েছে। তিনি আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
হাজিযাদেহ আরও বলেছেন, মার্কিন ড্রোন পরিচালনা ব্যবস্থায় ঢুকে তাদের কয়েকটি ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে তাদের ইরানবিরোধী লক্ষ্য কখনোই বাস্তবায়িত হবে না।
তিনি বলেন, মার্কিনীরা বলেছিল ইরাক যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে, কিন্ত আইআরজিসি'র প্রচেষ্টায় মাত্র তিন বছরে এই যুদ্ধের ইতি টানা হয়েছে।
সম্প্রতি দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, মার্কিন সরকার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করতে গোপন পরিকল্পনা গ্রহণ করেছে। তারা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে ত্রুুটিপূর্ণ উপাদান ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সম্প্রতি সিরিয়া এবং ইরাকের আকাশে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত অন্তত ৮টি মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। এ সব ড্রোন পরিচালনায় নিয়োজিত মার্কিন নিয়ন্ত্রণ কেন্দ্রে সাইবার ব্যবস্থার মাধ্যমে ঢুকে এ কাজ করা হয়েছে। মার্কিন ড্রোনের সাহায্যে মাঠ পর্যায়ে সংগৃহীত গোয়েন্দা তথ্যও ইরানিরা হাতিয়ে নিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪