ড্রোন ভূপাতিতের সঙ্গে জড়িত সেনাদের সম্মানিত করল ইরান
-
আরকিউ-৪এ গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার সঙ্গে জড়িত সেনাদের সম্মাননা অনুষ্ঠান
মার্কিন অত্যাধুনিক আরকিউ-৪এ গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার সঙ্গে জড়িত সেনাদের সম্মানিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। গতমাসে হরমুজ প্রণালীর ইরানি আকাশসীমা থেকে আইআরজিসি নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খোরদাদ-৩ দিয়ে ওই ড্রোন ভূপাতিত করে।
গতকাল (বৃহস্পতিবার) আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে আইআরজিসি’র কমান্ডার ও কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্যরা ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ শণাক্ত করে তা উদ্ধারের সঙ্গে জড়িত সেনাদের বিশেষ করে ডুবুরি ও পেট্রোল ইউনিটকে ধন্যবাদ জানান।
১৯৮৮ সালের ৩ জুলাই পারস্য উপসাগরের আকাশে ২৯৫ জন যাত্রীসহ ইরান এয়ারের একটি বিমান ভূপাতিত করে মার্কিন সন্ত্রাসী সেনারা। মর্মান্তিক ওই ঘটনার বার্ষিকী পালনের একদিন পর ড্রোন ভূপাতিত করা সেনাদের সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, ইরানের আকাশসীমাা লঙ্ঘনের পরই মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তার আগে বার বার সতর্ক বার্তা দেয়া হয়। কিন্তু মার্কিন ড্রোন সতর্ক বার্তা ও সমস্ত আন্তর্জাতিক আইন উপেক্ষা করা আাকাশসীমা লঙ্ঘন অব্যাহত রাখে। অ্যাডমিরাল তাংসিরি বলেন, শত্রুদেরকে সতর্ক হতে হবে যে, কোনো আগ্রাসনই বিনা জবাবে পার পাবে না।#
পার্সটুডে/এসআইবি/৫