আমাদের কোনো ড্রোন খোয়া যায় নি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i72067-আমাদের_কোনো_ড্রোন_খোয়া_যায়_নি_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও তাদের কোনো ড্রোন খোয়া যায় নি। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর তেহরান এ বক্তব্য দিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৯ ০৮:২৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও তাদের কোনো ড্রোন খোয়া যায় নি। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর তেহরান এ বক্তব্য দিল।

ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্র্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি নিজের টুইটার পেইজে বলেছেন, “আমরা হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও কোনো ড্রোন হারাই নি।” তিনি আরো বলেছেন, “আমি চিন্তা করছি যে, ইউএসএস বক্সার আবার ভুলবশত আমেরিকার নিজের ড্রোন ভূপাতিত করেছে কিনা!”

ইউএসএস বক্সার

এর আগে গতকাল (বৃহস্পতিবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর কাছাকাছি চলে আসায় ইরানের একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ড্রোনটি তাদের রণতরীর জন্য হুমকি হিসেবে দেখা দেয়ায় আত্মরক্ষার্থে তা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প আরো দাবি করেন, কয়েকবার সতর্ক করার পরও ড্রোনটি মার্কিন রণতরী ইউএসএস বক্সারের ৯০০ মিটারের মধ্যে চলে এসেছিল।#

পার্সটুডে/এসআইবি/১৯